গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বাগেরহাটে বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ১৯, পৃথক স্থানে অভিযানে অস্ত্রসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের শরণখোলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির অন্তত ১৯ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ নিয়ে এলাকায় সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নে ১ নম্বর সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ছাড়া পৃথক অভিযানে বিপুল অস্ত্রসহ একজনকে আটক করেছে আইন শৃঙ্খলাবাহিনী।

স্থানীয় নেতা-কর্মীদের তথ্যমতে, সংঘর্ষে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মী সাব্বির, তরিকুল, সোবহান, নাজমা ও ফরিদাসহ ১৫ জন আহত ও বিএনপির রফিকুল, ছিদ্দিকসহ ৪ জন আহত হয়েছেন।

অন্যদিকে বেলা ১১টায় জেলার কচুয়া উপজেলার বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে দেশীয় অস্ত্রসহ নাহিদ নামের এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। তার কাছ থেকে রামদাসহ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া সদর উপজেলার হাড়িখালী কাঠের পোল এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ফার্নিচারের দোকান থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী।

বাগেরহাটে বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ১৯, পৃথক স্থানে অভিযানে অস্ত্রসহ আটক ১

অভিযানকারী দল জানায়, ফার্নিচারের দোকানে তল্লাশি চালিয়ে ছয়টি হাসুয়া, তিনটি করাত, তিনটি চাকু, একটি বড় হাতুড়ি এবং সাতটি লোহার হাতুড়ি উদ্ধার করা হয়। নাশকতার উদ্দেশ্যে এসব দেশীয় অস্ত্র মজুত করে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান চৌধুরী বলেন, অপরাধের ব্যাপারে আমরা জিরো টলারেন্স ভূমিকায় আছি। কেউ কোনো ধরনের অপরাধ করতে চাইলে তাকে আইনের আওতায় আনা হবে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন বলেন, বাগেরহাটের শরণখোলায় একটু সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। এ ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5852

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন