গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ঢাকা-১৩ আসনে আজ জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ণ
  • “১২ ফেব্রুয়ারি জাতির বাঁক পরিবর্তনের দিন”

    শেরপুরে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান | সংগৃহীত ছবি | | ০১ ফেব্রুয়ারি ২০২৬

Link Copied!

নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে ঢাকা-১৩ আসনের জনসভায় যোগ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাঁ সমাবেশের মাঠে এ জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সমাবেশ শুরু হওয়ার আগেই মাঠে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ জনসভায় বিভিন্ন দল ও জোটের নেতারাও অংশ নেবেন।

সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের নেতাদের।

এ জনসভা শেষে জামায়াত আমির তার নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে একটি পথসভা এবং ঢাকার দোহারে আরেকটি জনসভায় যোগ দেবেন বলে জানা গেছে।

নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে ডা. শফিকুর রহমান দেশের বিভিন্ন অঞ্চলে সফর করছেন। ঢাকার একাধিক আসনেও তিনি জনসভা করছেন। এসব সভায় তিনি ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি, সরকার গঠন করতে পারলে তাদের সম্ভাব্য কর্মপরিকল্পনা ও প্রতিশ্রুতির কথাও তুলে ধরছেন।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5843

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…