গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রাজশাহীর সীমান্ত থেকে বিদেশি অস্ত্র উদ্ধার

গাজী মাজহারুল ইসলাম, রাজশাহী
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীর সীমান্ত হতে দুইটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫ টার দিকে বাঘা থানাধীন সীমান্তবর্তী এলাকা রাওথা এলাকায় অভিযান চালিয়ে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী মোটরসাইকেল সহ অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়। এর আগে গত ১৭ জানুয়ারি বিজিবির একটি টিম কাটাখালী পৌরসভার সীমান্ত এলাকা থেকে মাটিতে পুতে রাখা অবস্থায় দুইটি বিদেশি পিস্তল, ৪ টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করে।

রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির অধিনায়ক লে. কর্ণের রিয়াজ শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা জানতে পারে নদীপথে অস্ত্রের একটি চালান আসছে। তথ্যের ভিত্তিতে বিজিবির সীমান্তবর্তী সকল বিওপির বিশেষ অভিযানিক দল সীমান্ত এলাকায় এ্যম্বুলেন্স করে বসে থাকে। দীর্ঘ প্রতিক্ষার পর বাঘা থানাধীন রাওথা পিরোজপুর এলাকায় এ্যম্বুস দল দেখতে পায় ভোরবেলায় সন্দেহভাজন একজন মোটরসাইকেলে করে যাচ্ছে। তার গতি রোধ করা হলে, সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে সেই মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচে কাভারের উভয় পাশে দুইটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির দায়িত্বরত এলাকা রাজশাহী জেলায় মোট ১০ টি বেইজ ক্যাম্প, ২৮ প্লাটুন মোবাইল স্ট্রাইকিং ফোর্স, কে-৯ সদস্য, পদ্মা নদীতে ৭ টি স্পীডবোট এবং ফাস্ট পেট্রোল ক্রাফট, সীমান্তের ১৬ টি বিওপির প্রত্যেকটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভসহ মোট ৭০০ সদস্য মোতায়ন করা হয়েছে। রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির দায়িত্বরত এলাকার সীমান্তবর্তী ৩ টি উপজেলায় মোট ৬৪ টি ভোটকেন্দ্র রয়েছে।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5793

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…