গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

জামায়াত আমির আজ ঠাকুরগাঁওয়ে নির্বাচনি জনসভা করবেন

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৩, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ণ
Link Copied!

জামায়াতের আমির নির্বাচনি জনসভায় যোগ দিতে আসছেন ঠাকুরগাঁওয়ে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৪টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এই অনুষ্ঠানের আয়োজনে মঞ্চসহ সব কাজ সম্পন্ন করেছে জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনি জনসভার মাঠ পরিদর্শনে আসেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

তিনি সাংবাদিকদের বলেন, খুব শিগগির জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোট ১১ দলে পরিণত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনি জনসভার মাঠ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা আব্দুল হালিম বলেন, ‌আমাদের নির্বাচনি ইশতেহারে উত্তরাঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া জেলাগুলোকে অগ্রাধিকার দিয়ে উন্নয়নের আওতায় আনা হবে। জামায়াত আমিরের এই জনসভা সেই লক্ষ্য বাস্তবায়নে আরও গতি সঞ্চার করবে।

সাম্প্রতিক এক রাজনৈতিক বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, সবারই মত প্রকাশের অধিকার রয়েছে। ওই বক্তব্যে নির্দিষ্ট করে কোনও দলের নাম উল্লেখ করা হয়নি। জামায়াতে ইসলামী কীভাবে পরিচালিত হয়, তা দেশের মানুষ ভালোভাবেই জানে।

জোট রাজনীতি প্রসঙ্গে আব্দুল হালিম আরও বলেন, বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমিরের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে জামায়াতে ইসলামী আসন ছেড়ে দিয়েছে। তবে ইসলামী আন্দোলন বর্তমানে আমাদের জোটের অংশ না হওয়ায় আনুষ্ঠানিকভাবে ১১ দল বলা যাচ্ছে না। তবুও আমরা বিশ্বাস করি, ১০ দল একসঙ্গে কাজ করলে আল্লাহর রহমতে যেকোনও ঘাটতি পূরণ করা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী সেক্রেটারি কফিল উদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

এদিকে সকাল থেকে বড় মাঠে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6023

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…