গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

মাত্র ১৫ মাসে কোরআনের হাফেজ ১১ বছরের শিশু সোলাইমান

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৬, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ণ
  • মাত্র ১৫ মাসে কোরআনের হাফেজ ১১ বছরের শিশু সোলাইমান

    সংগৃহীত ছবি

Link Copied!

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাত্র ১৫ মাসে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে ১১ বছরের শিশু সোলাইমান ইসলাম। এ অসাধ্য সাধন করে প্রশংসায় ভাসছে সে। মেধা আর একাগ্রতা থাকলে যেকোনো অসাধ্যকে যে সাধন করা যায়, তা প্রমাণ করে দেখাল এই শিশু হাফেজ।

পারিবারিক অসচ্ছলতা আর বাবার শারীরিক সীমাবদ্ধতা সোলাইমানের এই কঠিন পথে বাধা হতে পারেনি। তার এই অভাবনীয় সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে আনন্দ বয়ে যাচ্ছে।

শিশু সোলাইমান নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের নিজ বানাইল গ্রামের শারীরিক প্রতিবন্ধী কৃষক সাইফুল ইসলামের দ্বিতীয় পুত্র। সে স্থানীয় ‘জামিয়াতু লুৎফুর রহমান আল ইসলামিয়া’ মাদরাসার ছাত্র।

সোলাইমানের বাবা সাইফুল ইসলাম আবেগাপ্লুত হয়ে বলেন, আমার ছেলের এ সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত। আমি সবার কাছে আমার ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া চাই।

মাদরাসার মোহতামিম মাওলানা তাজুল ইসলাম সোলাইমানের কৃতিত্ব সম্পর্কে বলেন, সোলাইমান অত্যন্ত মেধাবী এবং মনোযোগী ছাত্র। শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং তার কঠোর অধ্যবসায়ের ফলে মাত্র ১৫ মাসে সে পুরো কুরআন আয়ত্ত করতে সক্ষম হয়েছে। এটি আমাদের মাদরাসার জন্য এক গর্বের বিষয়।

তিনি আরও জানান, মাদরাসাটি দীর্ঘ দিন ধরে কোরআন ও সুন্নাহর আলোকে যোগ্য মানুষ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শিশু হাফেজ সোলাইমান ইসলামের এ সাফল্যে স্থানীয় আলেম ও সুধীসমাজ তাকে অভিনন্দন জানিয়েছে।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5775

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…