গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ইংলিশ ভার্সনে সেরা স্কুল ‎লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল

‎স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ২৪, ২০২৫ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

বাংলা ভার্সনে অভিভাবকদের ব্যাপক আস্থা অর্জনের পর ইংলিশ ভার্সনে সেরা অবস্থান ধরে রেখেছে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল। বিগত ছয় বছর থেকে বাংলা মাধ্যমের পাশাপাশি ইংলিশ ভার্সনের পাঠদান অভিভাবকদের নজর কেড়েছে। লক্ষ্মীপুর শহরের বাগবাড়িতে অবস্থিত উক্ত প্রতিষ্ঠানে প্লে – চতুর্থ শ্রেণি পর্যন্ত ইংলিশ ভার্সনে পাঠদান অব্যাহত রয়েছে। স্কুল কতৃপক্ষ জানান, এই প্রতিষ্ঠানে ন্যাশনাল কারিকুলামে ইংলিশ ভার্সনে অত্যান্ত দক্ষতার সহিত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দিয়ে  মাতৃসুলভ স্নেহে নান্দনিক পরিবেশে পাঠদান করা হয়। এখানকার সকল শিক্ষক মন্ডলী পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা। প্রতিটি শ্রেণি কক্ষে স্মার্ট টিভির মাধ্যমে মাল্টিমিডিয়া ভিজুয়ালী ক্লাস নেওয়া হয়। প্রতিটি শাখায় সর্বোচ্চ ৩৫ জন শিক্ষার্থী ভর্তি করানো হয়। প্লে থেকে ১ম শ্রেণি প্রতি ৩৫ জনে ২জন শিক্ষক দিয়ে  পাঠদান করা হয়।
‎ওয়ার্কশীট এর মাধ্যমে শ্রেণিকক্ষে উৎসবমুখর পরিবেশে পাঠদান করা হয়। শ্রেণিকক্ষে শিক্ষা উপকরণের পাশাপাশি খেলনা সামগ্রী দিয়ে হাতে কলমে শিখন শেখানো হোক নিশ্চিত করা হয়। শরীরচর্চা,  খেলাধুলা,  নিয়মিত জাতীয় সংগীত  ও কোরআন তেলাওয়াত নিশ্চিত করা হয়। অপরদিকে  স্কীল ডেভেলপমেন্ট করার লক্ষ্যে স্পোকেন ইংলিশ, ল্যাংগুয়েজ ক্লাব, কুইজ প্রতিযোগিতা,  কালচারাল ক্লাব, বার্ষিক ক্রিড়া, পিঠা উৎসব, বিজ্ঞান মেলা,ক্লে প্রতিযোগিতা সহ এক্সাটা কারিকুলাম রয়েছে। প্রতিবছর ১টি ক্লাস করে ক্রমান্বয়ে এসএসসি পর্যন্ত উন্নীত করা হবে। প্রতিষ্ঠানটিতে নূরানী ক্লাসের মাধ্যমে মুসলিম শিক্ষার্থীদের জন্য কোরআন শিক্ষা,  হিন্দু শিক্ষার্থীদের জন্য গীতা, খ্রিষ্টান শিক্ষার্থীদের জন্য বাইবেল পড়ানোর ব্যবস্থা করা হয়। জেলা শহরে ইংরেজিতে দক্ষ করে গড়ে তোলার জন্য লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের ইংরেজি ভার্সন লক্ষ্মীপুরে সেরা হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
‎এছাড়া কুমিল্লা বোর্ড স্বীকৃতি প্রাপ্ত (EIIN No-135027) এই স্কুলটি বাংলা মাধ্যমে প্লে থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান অব্যাহত রয়েছে। ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়ে প্রতিষ্ঠানটি লক্ষ্মীপুরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় ৩৩জন এ+ সহ ৯৮% শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এই পরীক্ষায় অংশগ্রহণ করে ৯৮ জন। এছাড়া ৫ম ও অষ্টম বৃত্তি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করতে সক্ষম হয়েছে।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 25

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…