গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে পড়ে নিহত ২, বহু হতাহতের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৬, ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস আনন্দ পরিবহন চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রী কলেজের সংলগ্ন খালে পড়ে দুইজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে নোয়াখালীর চৌমুহনী থেকে লক্ষ্মীপুরের রায়পুরগামী বাসটি দুর্ঘটনার মুখে পড়ে। এখন পর্যন্ত হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৭টায় নোয়াখালীর চৌমুহনী থেকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উদ্দেশ্যে রওনা হয় আনন্দ পরিবহনের একটি বাস। বাসটিতে ৩০ জনের বেশি যাত্রী ছিল। বাসটি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রী কলেজের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা খালে পড়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘দুর্ঘটনা কবলিত বাসটি খালের পানিতে পড়ে যাওয়ায় এখন পর্যন্ত সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের টিম উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। এখনও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 25

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…