গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে সেই ফিলিং স্টেশনে আবারও গ্যাস বিস্ফোরণ! নিহত ১, আহত ২

শীর্ষ সংবাদ ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৪ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে গ্রীণ লিফ সিএনজি ফিলিং স্টেশন নামে একটি গ্যাস পাম্পে গ্যাস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থালেই আবুল কালাম (২৬) নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন।

বুধবার (১১ ডিসেম্বর) ভোর ৪ দিকে লক্ষ্মীপুর পৌর শহরের ইসলাম মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কালাম পেশায় রং মিস্ত্রি। সে পৌর শহরের সাহাপুর এলাকার জাকির হোসেনের ছেলে। আহতরা হলেন, হোসেন আহমেদ, নাইম ও আবুল হোসেন।

এর আগে গত দুই মাস আগেও একই ফিলিং স্টেশনে গ্যাস রিফিল করতে আসা আরেকটি বাসের সিলিন্ডার বিস্ফোরণে তিন জনের মৃত্যু হয়। একাধিকবার এমন দুর্ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলাকে দায়ি করছে স্থানীয়রা।

তাদের অভিযোগ, বাসের সিলিন্ডারগুলো মেয়াদোত্তীর্ন হওয়ায় দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোর রাত ৪টার দিকে লক্ষ্মীপুর-রামগতি রুটে চলাচলকারী ‘আল মদিনা পরিবহন’ নামের একটি বাস গ্যাস নিতে গ্রীন লীফ গ্যাস স্টেশনে আসে। ফিলিং স্টেশন থেকে বাসের সিলেন্ডারে গ্যাস দেয়ার সময় হঠাৎ বিষ্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়। এসময় আহত হন অন্তত ৩ জন। এসময় ঘটনাস্থলে মানুষ দিগ্বিদিক ছুটাছুটি করে। পরে খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।

স্থানীয়রা আরও জানায়, আল মদিনা নামের ওই বাসটি শহরের ঝুমুর এলাকায় রং এর কাজ শেষে ওই ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসে। এসময় রংমিস্ত্রি আবুল কালামও ফিলিং স্টেশনে বাসের সাথে আসে। সেখানেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মারা যান আবুল কালাম।

স্থানীয়রা বলছেন, শীতের রাত হওয়ায় গাড়ির চাপ ফিলিং স্টেশনে ছিলোনা। তা না হলে হতাহতের ঘটনা আরও বাড়তো।

তাদের অভিযোগ, সিলিন্ডারের মেয়াদ যাচাই-বাছাই না করেই গ্যাস রিফিল করা হচ্ছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। একই ফিলিং স্টেশনে গত ১৪ অক্টোবর একটি বাসের সিলিন্ডার বিস্ফোরণে তিনজনের মৃত্যু ও ৯ জন আহত হয়।

গ্রীন লিফ সিএনজি ফিলিংস স্টেশনের ম্যানেজার আল আমিন দাবি করেন, যে বাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, সেগুলোর মেয়াদ রয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জয়নাল আবেদীন জানান, হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। তিন জনকে আহত অবস্থায় আনা হয়। তাদের অবস্থা আশঙ্কাজন হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…