গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

প্রার্থীর অভিযোগে সহকারী রিটার্নিং কর্মকর্তা পরিবর্তন

তাবারক হোসেন আজাদ
মে ১৪, ২০২৪ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

২১ মে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) ইমরান খানের পরিবর্তে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন হাওলাদারের (মোটরসাইকেল) অভিযোগ প্রেক্ষিতে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ মে) রাত ৯টার দিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট প্রিয়াংকা দত্ত সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ২১ মে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলার ইউএনও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইমরান খানকে পরিবর্তন করা হয়েছে। তার পরিবর্তে কমলনগরের (ইউএনও) সহাকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে এটি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত।

নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। চিঠির অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ ১২টি দপ্তরে দেওয়া হয়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন হাওলাদার জানান, রায়পুরের ইউএনও ইমরান খান লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়নের ঘনিষ্ট। নির্বাচনে অন্য প্রার্থী রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ (আনারস)। তিনি সম্পর্কে এমপি নয়নের ভগ্নিপতি। এজন্য উপজেলা পরিষদ নির্বাচনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার বিষয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন। এ প্রেক্ষিতে নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছেন।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…