গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুর সড়কে আ’লীগ নেতার সেপটিক ট্যাংক! লাখ টাকা জরিমানা

তাবারক হোসেন আজাদ
জানুয়ারি ২৪, ২০২৪ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় অবৈধভাবে আঞ্চলিক গ্রামীন সড়ক দখল ও বিনষ্ট করে সেপটিক ট্যাংক নির্মাণ করায় মজিবুর রহমান ফারুক নামের এক আওয়ামী লীগ নেতাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মোল্লার হাটে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। তিনি বলেন, অবৈধভাবে সড়ক দখল করে সেপটিক ট্যাংক নির্মাণ করেছেন মজিবুর রহমান। এ অপরাধে তাকে জরিমানা করা হয়। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত সড়কটি আগামী তিন দিনের মধ্যে মেরামত করে দেবেন বলে তিনি মুচলেকা দেন।

দণ্ডপ্রাপ্ত মজিবুর রহমান সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের উত্তর করইতলা গ্রামের খলিলুর রহমানের ছেলে ও বাহরাইন প্রবাসী। তিনি চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য।

স্থানীয়রা জানান, দত্তপাড়া ইউনিয়নের মোল্লার হাট এলাকায় অলি উল্যা ডিসি সড়কের একটি অংশ অবৈধভাবে দখল করে সেপটিক ট্যাংক নির্মাণ করছিলেন মজিবুর রহমান। রাস্তা নষ্ট করে সেপটিক ট্যাংক নির্মাণের বিষয়টি স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসনকে জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগের সত্যতা পান।

অভিযানের সময় দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ টি এম কামাল উদ্দিন, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আনোয়ারা বেগম ও দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ বাসার উপস্থিত ছিলেন।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…