গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
জানুয়ারি ১৫, ২০২৪ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে সশস্ত্র বাহিনীর বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৫ জানুয়ারি) সকালে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে ও বিউগলে করুণ সুর বাজানো হয়।

এরপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখা অনির্বাণ প্রাঙ্গণে রক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

আরও পড়ুন—    নওগাঁ-২ আসনের ভোটার এলাকা পরিবর্তন স্থগিত

এর আগে, প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে পৌঁছালে তিন বাহিনীর প্রধানরা তাকে অভ্যর্থনা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর তিনি সশস্ত্র বাহিনী বিভাগে যান এবং সেখানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা এবং তিন বাহিনীর প্রধানরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

টানা চতুর্থবারের মতো রাষ্ট্রক্ষমতা গ্রহণের পর শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা জানান নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা।

আরও পড়ুন—    রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে থাকবেঃ প্রধানমন্ত্রীর নির্দেশ

গত শুক্রবার (১২ জানুয়ারি) নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তারও আগে রীতি মেনে ধানমন্ডি ৩২ নম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মন্ত্রিপরিষদের বাকি ৩৬ জন সদস্য বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6130

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…