গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

মদনে বিষ প্রয়োগে হাঁস নিধন, খামারির আহাজারি

মদন, নেত্রকোণা প্রতিনিধিঃ
অক্টোবর ১৬, ২০২৩ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোণা জেলার মদন উপজেলায় বিষ প্রয়োগে বুলবুল ও আরজু মিয়া নামে দুই খামারির হাঁস নিধনের অভিযোগ উঠেছে।

সোমবার (১৬ অক্টোবর) উপজেলার চানগাঁও ইউনিয়নের শাহাপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

সরজমিন গিয়ে জানা যায়, আরজু মিয়া প্রতিদিনের ন্যায় সোমবার সকালে দিকে নিজ খামারের প্রায় ১ হাজার ৪ শতটি হাসঁ বাড়ির পিছনে ডোবায় নিয়ে যায়। কিছু সময় যাওয়ার পর দেখা যায় হাঁসের পাল থেকে ১০০-৫০০ হাঁস মারা যায়। তারপর ধীরে ধীরে সব হাঁসগুলো মারা যায়। এ খবর এলাকার ছড়িয়ে পড়লে শতশত নারী পুরুষ বাড়ীতে এসে ভির জমায়।

ক্ষতিগ্রস্থ খামারীদের অভিযোগ, একই বাড়ীর শামছুউদ্দিনের ছেলে নূর আহমদ (৩০) পরিকল্পিত ভাবে খাদ্যের সাথে বিষ মিশিয়ে হাঁসের খামারে রাতের অন্ধকারে ছিটিয়ে রাখেন এবং তা খেয়ে হাসঁগুলো মারা যায়।

আরও পড়ুন—    শর্তহীন সংলাপে আওয়ামী লীগ রাজি হতে পারেঃ ওবায়দুল কাদের

তারা আরো বলেন, এতে আমাদের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তায়রান ইকবাল বলেন, ‘ভুক্তভোগীরা থানায় অভিযোগ করলে প্রশাসনের সহযোগিতায় আমরা মৃত হাঁসগুলো ময়নাতদন্তের জন্য ঢাকায় ল্যাবে পাঠাতে পারতাম এবং এতে মৃত্যুর সঠিক কারণ জানা যেত।’

মদন থানার অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান বলেন, ‘বিষ প্রয়োগে হাঁস মেরে ফেলার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5776

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…