গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

সাবেক বিমানমন্ত্রী মুক্তিযোদ্ধা শাহজাহান কামাল এমপি মারা গেছেন

তাবারক হোসেন আজাদ
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ১০:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী এবং লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা এ. কে. এম. শাহজাহান কামাল মারা গেছেন। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টা ১৯ মিনিটে মৃত্যুবরণ করেন বলে জানা গেছে।

তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে এবং নাতিনাতনিসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে সকাল ১১টায় সংসদ প্লাজায় এবং দ্বিতীয় জানাজা হবে শনিবার বাদ আছর লক্ষ্মীপুর সদরের মডেল স্কুল মাঠে।

শাহজাহান কামালের ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রোভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং সাবেক শিল্প ও বানিজ্যমন্ত্রী তোফায়েল আহাম্মদের বেয়াই। রাতে শাহজাহান কামালের মৃত্যুর তথ্যটি তার একমাত্র ছেলে ফাহিম কামাল জানান।

এ কে এম শাহজাহান কামাল ১৯৫০ সালের ১ জানুয়ারি লক্ষ্মীপুর জেলার আটিয়াতলীতে জন্মগ্রহণ করেন। তার বাবা মো. ফরিদ আহমেদ এবং মাতা মাসুমা খাতুন। তার স্ত্রী ফেরদৌসি কামাল। তিনি এক পুত্র ও তিন কন্যা সন্তানের জনক।

তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারত থেকে প্রশিক্ষণ গ্রহণ করে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় সক্রিয়ভাবে যুদ্ধে অংশ নেন। ১৯৭৩ সালে প্রথম সংসদে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি লক্ষ্মীপুর জেলায় গণআন্দোলনে নেতৃত্ব দেন। পরবর্তীতে তিনি নবগঠিত লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ১৯৮৫ সালে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

২০১১ সালে তিনি লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালে সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…