গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বকশীগঞ্জে সমাজসেবা অধিদপ্তর ও বাংলাদেশ পউস কর্তৃক প্রশিক্ষণের ব্যাপক অনিয়মের অভিযোগে

বকশীগঞ্জ, জামালপুর সংবাদদাতাঃ
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের বকশীগঞ্জে সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর ও বাংলাদেশ পওস কর্তৃক দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর বিভিন্ন ট্রেড ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন ও আর্থ সামাজিক উন্নয়ন শীর্ষক প্রকল্পের বিরুদ্ধে বেতন ভাতা না দেওয়ার ও ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় এই প্রকল্পের নানা অনিয়ম প্রসঙ্গে বিভিন্ন প্রশিক্ষণ ট্রেডের ছাত্র ছাত্রী ও প্রশিক্ষক বৃন্দ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

প্রশিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীরা অত্র প্রকল্পের অনিয়ম এবং দুর্নীতিগুলো একে একে মৌখিকভাবে প্রকাশ করেন।

জানা যায়, অত্র প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনার জন্য গতবছরের ডিসেম্বর মাসের ১৩ তারিখ থেকে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মৌখিকভাবে প্রশিক্ষক নিয়োগ করা হয়। তারপর নির্ধারিত সময় থাকা সত্ত্বেও মোবাইল মেসেজ এর মাধ্যমে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। প্রকল্পের প্রথম দিকে নিয়মিত বেতন ভাতা দিলেও পরবর্তীতে বেতন ভাতা দিতে ব্যাপক অনিয়ম করে।

আরও পড়ুন-   উলিপুরে শিক্ষককে হুমকি দেয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

প্রশিক্ষদের থিওরি ক্লাসের জন্য বলা হলেও প্রাকটিক্যাল ক্লাসের জন্য বাধ্য করা হয় কিন্তু বেতন বৃদ্ধি হয় না। প্রকল্পের প্রতি ব্যাচের জন্য ৪৫ দিনের কর্ম দিবস থাকলেও তা ৩৮/৪০ দিবসে শেষ করে। এবং প্রকল্প থেকে যে সার্টিফিকেট প্রদান করা হয় তা ভুল প্রদান করা হয়েছে যা সঠিক করার কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

ট্রেনারদের দুপুরে লাঞ্চের ব্যাপারেও অনিয়ম করা হয়েছে।

প্রশিক্ষনার্থীদের যাতায়াতের সম্মানি ভাতা প্রদানে ব্যাপক অনিয়ম হয়। যার মধ্যে অনেকে ই-অসুস্থতা ও দুর্গম পাহাড়ি এলাকায় থাকায় সম্মানী ভাতা ও সার্টিফিকেট হস্তান্তর করা হয় নাই।

সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাহ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বরাবর স্মারকলিপি প্রদান করেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5775

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…