গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বকশীগঞ্জে তিনদিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদ্বোধন

বকশীগঞ্জ, জামালপুর সংবাদদাতাঃ
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর জেলার বকশীগঞ্জে তিনদিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে বকশীগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা চত্বরে উন্নয়ন মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে র‍্যালি শেষে উপজেলা চত্বরে উন্নয়ন মেলা উদ্বোধন ও বিজয় মুক্তমঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।

উক্ত আলোচনা সভায় বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-   ডেঙ্গুতে আরও ১৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১২২

এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ শামছুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ, নিলাখিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক, বাট্টাজোড় ইউপি চেয়ারম্যান জুয়েল তালুকদার, বগারচর ইউপি চেয়ারম্যান মাসুম প্রামাণিক, বকশীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ, ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বকশীগঞ্জের বিভিন্ন ইউপি সদস্য সহ আরো অনেকই।

১৭-১৯ সেপ্টেম্বর পর্যন্ত মেলাটি প্রদর্শিত হবে।

উন্নয়ন মেলায় ১১ টি স্টলে বিগত ১৫ বছরের উন্নয়ন কর্মকান্ড প্রদর্শন করা হয়।

সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5775

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…