গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

কুড়িগ্রামে চার প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা

রোকন মিয়া, কুড়িগ্রামঃ
আগস্ট ২৩, ২০২২ ৭:৫৯ অপরাহ্ণ
  • কুড়িগ্রামে চার প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা

    ছবিঃ রোকন মিয়া

Link Copied!

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চার প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে একটি অটো চাউল কল, দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি ফিলিং স্টেশন।

মঙ্গলবার (২৩ আগস্ট ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গঠিত একটি টিম এ অভিযান পরিচালনা করে।

উক্ত বাজার অভিযানে ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড়ে অবস্থিত আর আর মিনি অটো চাউল কলের মালিক মুকুল হোসেনকে ঊনত্রিশ চালকে আটাশ চাল হিসেবে প্যাকেটজাত করে ভোক্তা সাধারণের সাথে প্রতারণা করার অপরাধে ৩০ হাজার টাকা, ভুরুঙ্গামারী বাজারে অবস্থিত বারেক চাউল ঘরের মালিক আঃ বারেককে উনত্রিশ চালকে আটাশ হিসেবে বেশি দামে বিক্রি করার অপরাধে ১০ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভুরুঙ্গামারী বাজারের ফাতেমা ট্রেডার্স এর মালিক আনারুল ইসলামকে ২ হাজার টাকা ও মাপে কম দেওয়ার অপরাধে দেওয়ানের খামারে অবস্থিত সাহা ফিলিং স্টেশনের ম্যানেজার আনন্দ চক্রবর্তীকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ অভিযানে সাথে ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আবু বকর সিদ্দিক ও ভুরুঙ্গামারী থানা পুলিশ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5775

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…