গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, আসামি গ্রেপ্তার হয়নিঃ হাইকোর্টকে রাজশাহীর পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদকঃ
মে ২২, ২০২৩ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। তবে এখনও কোনও আসামি গ্রেপ্তার হয়নি বলে হাইকোর্টকে জানিয়েছেন রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।

সোমবার (২২ মে) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে কি না তা হাইকোর্ট জানতে চাইলে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন-   রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

এর আগে সোমবার (২২ মে) সকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ বিষয়টি উত্থাপন করেন। এ সময় আদালত ওই আসামিকে গ্রেপ্তার করার বিষয়টি রাষ্ট্রপক্ষকে অভহিত করতে বলেন। এ সময় পুলিশের সবশেষ পদক্ষেপও জানতে চান হাইকোর্ট।

XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন

এর আগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রকাশ্য জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন অভিযোগ করে তাকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রলীগ।

আরও পড়ুন-   বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার হয়েছে কি না জানতে চেয়েছেন হাইকোর্ট

প্রসঙ্গত, গত ১৯ মে (শুক্রবার) রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির রাজনৈতিক কর্মসূচি ছিল। সেখানে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ তার বক্তব্যে বলেন, আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এখন এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয় আমরা সব করবো ইনশাআল্লাহ। তার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5509

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন