গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

আব্দুর রহিম, কুড়িগ্রামঃ
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে দুই বছরের শিশু তাসফিয়া জান্নাত রোকাইয়া। আধো আধো কথা আর মিষ্টি হাসিতে সকলের মন কেড়ে নিতে পটু। তার মায়াবী চেহারা মন কাড়ে এক পলকেই। তাকে নিয়ে বেশ ভালোই চলছিলো রোকাইয়ার বাবা ও মা রয়েল-আরজিনা দম্পতির। হঠাৎ শ্বাসকষ্ট জনিত সমস্যায় অসুস্থ্য হয় রোকাইয়া। প্রতিদিনই বাড়তে থাকে তার অসুস্থ্যতা।

এরপর বিভিন্ন ডাক্তার ঘুরে অবশেষে নেয়া হয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে। এখানে ডাঃ তাহমিনা জান্নাত হাসান এর তত্বাবধানের পরীক্ষা নিরীক্ষার পর জানা যায়, রোকাইয়ার হার্টে ব্লক ও ছিদ্র আছে।

আরও পড়ুন- বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দেখানো কর্তব্যঃ প্রধানমন্ত্রী

এমতাবস্থায় চিকিৎসক জানান, তার চিকিৎসাসহ অপারেশন করাতে প্রায় ৪ লাখ টাকার প্রয়োজন হবে। এ কথা শুনে দিশেহারা হয়ে পরেন গার্মেন্টস শ্রমিক রয়েল-আরজিনা দম্পতি। এতো টাকা কোথায় পাবে? এদিকে মেয়ে রোকাইয়াকে অপারেশন করাতেই হবে। নিরুপায় রয়েল মেয়েকে বাঁচানোর আকুতি নিয়ে সমাজের বিত্তবান ও দানশীল ব্যাক্তিদের কাছে সাহায্যের আবেদন করেছেন।

রয়েল উপজেলার গুনাইগাছ ইউনিয়নের সন্তোষ অভিরাম গ্রামের বাসিন্দা হলেও গাজিপুরে গার্মেন্টস শ্রমিক হিসেবে কর্মরত আছেন। তারা গাজীপুরের সাইনবোর্ড নামক এলাকার ৩৫ নং বাদে কলমেশ্বর ওয়ার্ডের ৮১৩ নম্বর বাড়িতে ভাড়া থাকেন। রোকাইয়াকে চিকিৎসা সহযোগীতার জন্য বিকাশ নম্বর- 01706115881 (রয়েল)। অথবা রয়েল মিয়া, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড হিসাব নম্বর- 2052-12200005109
অথবা- বিকাশ ও রকেট মার্চেন্ট- 01979124435
অথবা- অনুদান পাঠানো যাবে https://cutt.ly/d8e0ena  এই লিংকের মাধ্যমেও।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5776

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…