গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ঋষি সুনাককে বিশ্বনেতাদের অভিনন্দন

আন্তর্জাতিক সংবাদঃ
অক্টোবর ২৫, ২০২২ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাতের পর আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের ৫৭তম প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনাক। প্রধানমন্ত্রীত্ব গ্রহণের পর থেকেই ঋষি সুনাককে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে অভিনন্দন জানিয়েছে বিশ্বনেতারা।

অভিনন্দন জানিয়েছেন বরিস জনসন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অভিনন্দন জানিয়েছে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি টুইট করে বলেন, ঐতিহাসিক এই দিনে ঋষি সুনাককে অভিনন্দন, প্রত্যেক কনজারভেটিভ সদস্যদের এইটাই উপযুক্ত সময় আমাদের নতুন প্রধানমন্ত্রীকে পূর্ণ ও আন্তরিক সমর্থন দেওয়ার।

আরও পড়ুন- ঠাকুরগাঁওয়ে বাবাকে মারধর, সন্তানের জেল

এদিকে এশিয়া উপমহাদেশের অন্যতম শক্তিশালী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীত্ব গ্রহণের পর পরই ঋষি সুনাককে উষ্ণ অভিনন্দন জানিয়ে টুইটে বলেন, “যুক্তরাজ্যের ভারতীয়দের ‘লিভিং ব্রিজ’-কে বিশেষ দীপাবলির শুভেচ্ছা। আমরা আমাদের ঐতিহাসিক বন্ধনকে একটি আধুনিক অংশীদারিত্বে রূপান্তরিত করছি।  বিশ্বব্যাপী ইস্যুতে একসাথে কাজ করার এবং রোডম্যাপ ২০৩০ বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুত।”


তারপরই অভিনন্দনে জানাতে ভুলেননি ইমানুয়েল ম্যাক্রোঁও। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁও ঋষি সুনাককে অভিনন্দন জানাতে টুইট করেছেন। তিনি টুইট করে বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ায় ঋষি সুনাককে অভিনিন্দন। ইউক্রেনের যুদ্ধ সহ বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন- উলিপুরে পানিতে ডুবে তানজিলা আক্তার নামের এক শিশুর মৃত্যু

এদিকে যুদ্ধের মধ্যে থেকেও ঋষি সুনাককে অভিনন্দন জানাতে একটুও ভুলে যাননি ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেন্সকি। ঋষি সুনাককে অভিনন্দন জানিয়েছে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেন্সকি। অভিনন্দন জানাতে টুইট করেছেন তিনি। জেলেনেস্কি আশা প্রকাশ করে বলেন, নতুন প্রধানমন্ত্রী সফলভাবে “ব্রিটিশ সমাজ এবং বিশ্বের মুখোমুখি সমস্ত চ্যালেঞ্জ” কাটিয়ে উঠবেন।

তিনি আরও বলেন, ঋষি সুনাক ইউক্রেন এবং ব্রিটেনের কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে প্রস্তুত।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5852

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন