গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

অতিরিক্ত মূল্যে সার বিক্রি, ৪০ হাজার টাকা জরিমানা

রোকন মিয়া, কুড়িগ্রামঃ
আগস্ট ২৮, ২০২২ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের চিলমারীতে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অপরাধে দুই রাসায়নিক সার বিক্রেতাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা শাখা।

রবিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার রমনা ইউনিয়নের নতুন জোড়গাছ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কুড়িগ্রাম জেলা অফিস সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে রাসায়নিক সার বিক্রি করার অপরাধে চিলমারীর নতুন জোড়গাছ বাজার এলাকার সার ব্যবসায়ী জাহেদুল ইসলামের ম্যানেজার নুর আলমকে ২০ হাজার টাকা এবং একই বাজারের ত্বহা ট্রেডার্সের মালিক মোঃ গওসুল আজমকে ২০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আরশাদ আলী এবং চিলমারী থানার একটি পুলিশ টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কুড়িগ্রাম জেলার সহকারি পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, তাদেরকে সতর্কবার্তাও দেওয়া হয়েছে। জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5770

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…