গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

গলাচিপায় ২৯ টি পূজা মন্ডপের নিরাপত্তায় ১৭০ জন আনসার

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতাঃ
সেপ্টেম্বর ৩০, ২০২২ ১১:৪২ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ২৯ টি পূজা মন্ডপের নিরাপত্তায় ১৭০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে গলাচিপা কোর্ট প্রাঙ্গণে এ বিষয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন পূজা মন্ডপের নিরাপত্তার দ্বায়িত্ব পালনে তাদের পাঠানো হয়। আনসার সদস্যরা মণ্ডপগুলোতে ২৪ ঘণ্টাই নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। এছাড়া প্রত্যেকটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে।

প্যারেডে গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (গলাচিপার সার্কেল) মোর্শেদ তোহা।

আরও পড়ুন- নৌকাডুবিঃ ৬ষ্ঠ দিনে মিলল দুটি বাইসাইকেল

এছাড়াও উপস্থিত ছিলেন ইন্সপেক্টর তদন্ত আতিকুল ইসলাম এবং গলাচিপা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, গলাচিপা থানার সেকেন্ড অফিসার এস আই মহসিন হাওলাদার সহ থানার অফিসার বৃন্দ।

এসময় উপস্থিত আনসার সদস্যদের কে ব্রিফিং প্যারেডে আসন্ন দুর্গা পূজার ডিউটিতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5793

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…