গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ইমরান খানকে হত্যার সর্বোচ্চ চেষ্টা করেছিঃ হামলাকারী

আন্তর্জাতিক ডেস্কঃ
নভেম্বর ৪, ২০২২ ১২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গুলি করার ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তিনি পুলিশের কাছে দাবি করছে যে, তিনি শুধু ইমরান খানকেই হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমে আক্রমণকারীর স্বীকারোক্তিমূলক একটি ভিডিও বিবৃতি প্রচার করা হচ্ছে। যেখানে আক্রমণকারী বলেন, আমি তাকে (ইমরান খান) হত্যার সর্বোচ্চ চেষ্টা করেছি।

আমি শুধু ইমরান খানকে হত্যা করতে চেয়েছি, আর কাউকে নয়। পাকিস্তান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান মানুষকে ভুল বোঝাচ্ছেন দাবি করে তিনি আরও বলেন, ইমরান খান মানুষকে ভুল পথে পরিচালিত করছেন। আমি এটা মানতে পারছি না। এ কারণে আমি তাকে হত্যার চেষ্টা করেছি।

আরও পড়ুন-  লক্ষ্মীপুরে দুই ভাইকে কুপিয়ে টাকা লুট

ওই ব্যক্তি আরও বলেন, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ইমরান খানকে হত্যা করার। শুধু তিনিই আমার টার্গেট ছিলেন, অন্য কেউ নন। ইমরান খান লাহোর ছেড়ে যাওয়ার পর তাকে আমি হত্যার পরিকল্পনা করেছিলাম।

এ সময় তার সঙ্গে কোনো সঙ্গী আছে কিনা জানতে চাওয়া হয়। ওই ব্যক্তি জানান, তার সঙ্গে দ্বিতীয় কেউ ছিল না। তিনি একাই এ হত্যাকাণ্ড চালাতে চেয়েছিলেন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাঞ্জাবের ওয়াজিরাবাদে পিটিআই’র লংমার্চে হামলায় গুলিবিদ্ধ হন ইমরান খান। তাকে লাহোরের শওকত খানুম হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। হাসপাতালে জরুরি বিভাগে তার অস্ত্রোপচার হয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন-  হিলিতে ধানক্ষেত থেকে ২টি মর্টার শেল উদ্ধার

হামলার এ ঘটনায় ইমরান ছাড়াও আরও দুজন আহত হন। তারা হলেন- সিনেটর ফয়সাল জাভেদ ও আহমেদ চাত্তা। তারাও চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5793

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…