গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

প্রধানমন্ত্রীর জন্মদিনে লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ : খাবার বিতরণ

শীর্ষ সংবাদ নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২২ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতিতে দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলুর উদ্যোগে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের শেখের কেল্লা আশ্রয়ণ প্রকল্পে এ আয়োজন করা হয়।

এসময় আশ্রয়ণ প্রকল্পের ৬ শতাধিক বাসিন্দার মাঝে খাবার ও শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে। আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন রামগতি পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন মেজু, রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ, সাংগঠনিক সম্পাদক আবু নাসের, উপজেলা যুবলীগের আহবায়ক ভিপি মেজবাহ উদ্দিন হেলাল, যুগ্ম-আহবায়ক শাহ মোহাম্মদ রাকিব ও চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী মামুনুর রশিদ বাবলু প্রমুখ।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…