গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

দুবাইয়ে কুয়েতের তেল ট্যাংকারে হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ
মার্চ ৩১, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ
  • দুবাইয়ে কুয়েতের তেল ট্যাংকারে হামলা

    প্রতীকী ছবি- রয়টার্স

Link Copied!

সংযুক্ত আরব আমিরাতের উপকূলে কুয়েতের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি তেল ট্যাংকারে হামলা হয়েছে। ট্যাংকারটিতে অজ্ঞাত বস্তু আঘাত হানার পর এতে আগুন ধরে যায়।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) এ তথ্য জানিয়েছে সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ভ্যানগার্ড।

সংস্থাটি বলেছে, ট্যাংকারে হামলার পর আগুন লেগে যায়। যা পরবর্তীতে নিয়ন্ত্রণে আনা হয়। ট্যাংকারের সব ক্রু সুস্থ আছেন এবং পরিবেশে কোনো ধরনের প্রভাব এখনো শনাক্ত হয়নি।

দুবাই কর্তৃপক্ষ হামলার তথ্য নিশ্চিত করেছে। তবে তারা ট্যাংকারটির নাম প্রকাশ করেনি। যা সাধারণত তারা করে থাকে।

তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ট্যাংকারটির নাম আল-সালামি। এটি ২০১১ সালে তৈরি করা হয়। ট্যাংকারটি পরিচালনা করে কুয়েতের রাষ্ট্রীয় তেল সংস্থা।

ট্যাংকার ট্রেকার নামে আরেকটি সামুদ্রিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ট্যাংকারিটিতে ১২ লাখ ব্যারল সৌদির এবং ৮ লাখ ব্যারল কুয়েতের অপরিশোধিত তেল আছে। গত মাসে ট্যাংকারটিতে তেল বোঝাই করা হয়।

পাবলিক ডাটা থেকে পাওয়া তথ্যে দেখা গেছে ট্যাংকারটির গন্তব্য ছিল চীনের কুইনদাও। সাধারণত চীনগামী ট্যাংকারে ইরান হামলা চালায় না। তবে এ ট্যাংকারটিতে হামলার ঘটনা ঘটল।

এরআগে চীন জানিয়েছিল, তাদের দুটি তেলের ট্যাংকার হরমুজ প্রণালি দিয়ে পার হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। যা এখনো বন্ধ অবস্থায় আছে।

কুয়েতের ট্যাংকারে হামলার পর ইরান হুঁশিয়ারি দিয়েছে, হরমুজ দিয়ে অনুমতি ছাড়া যদি কোনো জাহাজ চলার চেষ্টা করে তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…