গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় ফুল ও মিষ্টি নিয়ে গেলেন খায়ের ভূঁইয়া

মোঃ রুবেল হোসেন
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া ভোট যুদ্ধে বিজয়ী হয়ে তার প্রধান  প্রতিদ্বন্দ্বী প্রার্থী (দাঁড়িপাল্লা) প্রতীকের মনোনীত মাষ্টার রুহুল আমিন ভূঁইয়ার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বিজয়ী নবনির্বাচিত এমপি খায়ের ভূঁইয়া জেলা শহরের অবস্থিত রুহুল আমিন ভূঁইয়ার বাসায় ফুলের তোড়া ও মিষ্টি নিয়ে যান।

এমন উদ্যোগ রাজনীতির অঙ্গনে মাইলফলক হয়ে থাকবে দুই নেতার আনন্দঘন মুহুর্ত। দুইজন কুশল বিনিময় করেন। বেশ কিছুক্ষণ রায়পুর আসনটির উন্নয়নমূলক কাজ করার বিষয়ে আলাপচারিতা করেন দুই রাজনৈতিক ব্যক্তি। বিএনপির খায়ের ভূঁইয়া জামায়াত নেতা রুহুল আমিন ভূঁইয়া কাছ থেকে বিভিন্ন দিকনির্দেশনা পরামর্শ দেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, সাবেক সদর পশ্চিম বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফখরুল ইসলাম স্বপন, যুবদল নেতা বেলাল মাহমুদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমির আহম্মেদ রাজু, ছাত্রনেতা নাজমুল হাসান নোমান, ইয়ামিনসহ প্রমুখ।

প্রসঙ্গত: আবুল খায়ের ভূঁইয়া ১ লাখ ৪৫ হাজার ৯১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী এসইউএম রুহুল আমিন ভূঁইয়া ১ লাখ ৩৪ হাজার ৪২ ভোট পেয়েছেন। রুহুল আমিন ভূঁইয়া লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির। বিএনপির খায়ের ভূঁইয়া প্রয়াত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। এবং ৩ বারের সাবেক সংসদ সদস্য। এবারসহ ৪বার এমপি নির্বাচিত হয়েছেন খায়ের ভূঁইয়া রায়পুর আসন থেকে।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 36

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…