পটুয়াখালীসহ দেশের দক্ষিণঅঞ্চলের কয়েক জেলায় জামায়াতের নির্বাচনি জনসভা আজ। এতে যোগ দেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বাউফল পৌর শহরের পাবলিক মাঠের জনসভায় বক্তব্য দেবেন জামায়াত আমির।
এদিকে, জনসভা ঘিরে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে নেতাকর্মীদের মধ্যে। তার সফর ঘিরে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
এদিকে, জনসভা ঘিরে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে নেতাকর্মীদের মধ্যে। তার সফর ঘিরে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এরইমধ্যে জনসভা স্থলে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভিড়।
আমিরের আগমন ঘিরে জামায়াতে ইসলামীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকেদের মাঝে বইছে উচ্ছ্বাস।
এরপর জামায়াত আমির যাবেন ঝালকাঠি, পিরোজপুরসহ কয়েকটি জেলায়। তার এই সফরে থাকবেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারাও।



