গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রাজশাহী-২ আসনে এবি পার্টির প্রার্থীর অভিযোগঃ ঈগল প্রতীকের ফেস্টুন ছেঁড়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ
  • রাজশাহী-২ আসনে এবি পার্টির প্রার্থীর অভিযোগঃ ঈগল প্রতীকের ফেস্টুন ছেঁড়া হচ্ছে

    রাজশাহী-২ আসনে এবি পার্টি মনোনীত প্রার্থী মুহাম্মদ সাঈদ নোমান | ছবিঃ শীর্ষ সংবাদ

Link Copied!

রাজশাহী-২ (সদর) আসনে এবি পার্টি মনোনীত ঈগল প্রতীকের প্রার্থী মুহাম্মদ সাঈদ নোমান সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করে জানান, নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত তাঁর ঈগল প্রতীকের ফেস্টুন পরিকল্পিতভাবে ছিঁড়ে ফেলা হচ্ছে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর পঞ্চপট্টি মোড় এলাকায় রাস্তার পাশে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

সাঈদ নোমান জানান, নগরীতে অন্যান্য প্রার্থীদের ফেস্টুন অক্ষত থাকলেও তাঁর ঈগল প্রতীকের ফেস্টুনগুলো পরিকল্পিতভাবে ছিঁড়ে ফেলা হচ্ছে অথবা ব্লেড দিয়ে কেটে নষ্ট করা হচ্ছে বা ধারালো বস্তু দিয়ে কেটে দেওয়া হচ্ছে। তিনি জানান, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিযোগ করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, “আমার ঈগল প্রতীককে নিয়ে কিসের এত ভয়, তা আমি বুঝতে পারছি না। হয়তো তারা আশঙ্কা করছে, ব্যালটের মাধ্যমে জনগণ তাদের নোংরা রাজনীতির জবাব দেবে।”

তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি।

এবি পার্টির এই প্রার্থীর দাবি, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ইতোমধ্যে তার অন্তত ১৫ থেকে ২০টি নির্বাচনী ফেস্টুন নষ্ট করা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাঈদ নোমান জানান, ঘটনার বিষয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দাখিল করার প্রস্তুতি নিচ্ছেন।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5793

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…