গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

জাতীয় নির্বাচনঃ আপিলেও বিফল কুমিল্লার গফুর ভূঁইয়ার; তবে লড়তে পারবেন আরেক প্রার্থী মোবাশ্বের

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১, ২০২৬ ১১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার নির্বাচনে অংশগ্রহণের স্বপ্ন শেষ হয়ে গেল। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লা–১০ আসনে বিএনপির মো. আবদুল গফুর ভূঁইয়ার করা লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

আজ রোববার (০১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। ফলে আবদুল গফুর ভূঁইয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে পারছেন না।

একই আসনে বিএনপির আরেক প্রার্থী মো. মোবাশ্বের আলম ভূঁইয়া। হাইকোর্টের আদেশে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দসহ তাঁর নির্বাচনে অংশ নেওয়ার পথ খোলে। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে একই আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল করেন। লিভ টু আপিল মঞ্জুর করে আজ আদেশ দিলেন আপিল বিভাগের একই বেঞ্চ। অর্থাৎ হাসান আহমেদ আপিল করার অনুমতি পেলেন।

আদালত ও নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে ইসিতে আপিল করেছিলেন একই আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি। গত ১৮ জানুয়ারি শুনানি শেষে গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে ইসি।

ইসির ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন গফুর ভূঁইয়া। তবে গত ২২ জানুয়ারি শুনানি নিয়ে হাইকোর্ট তার রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তিনি আপিল বিভাগে লিভ টু আপিল করেন। আজ (রোববার) আপিল বিভাগেও সেই আবেদন খারিজ হওয়ায় তার নির্বাচনী পথ পুরোপুরি রুদ্ধ হয়ে গেল।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5766

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…