গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

৭৯ ভোটকেন্দ্রের ৭৯টিই ঝুকিপুর্ণ..! 

তাবারক হোসেন আজাদ
মে ২০, ২০২৪ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

আগামীকাল ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বােনের দ্বিতীয় ধাপে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সে হিসেবে ১৯ মে রাত ১২টায় এ উপজেলায় নির্বাচনি প্রচার প্রচারণা শেষ।

এ পর্যায়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে রায়পুরে তিন প্লাটুন বিজিবিসহ প্রস্তুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় উপজেলার ৭৯ কেন্দ্রের মধ্যে ৭৯টি কেন্দ্রকেই ,ঝুঁকিপূর্ণ বলে মনে করেন স্থানীয়রা ও পুলিশ প্রশাসন।

শনিবার বিকালে রায়পুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনসহ জনসাধারণ ও ভোটারদের উদ্দেশ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে মর্মে নিশ্চয়তা প্রদান করেন এবং সকল ভোটারদের তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান জেলা প্রশাসক সুরাইয়া জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশীদ (পিপিএম)।।

উপজেলা নির্বাচন অফিসার শিমুল শর্মা বলেন, উপজেলার পৌরসভাসহ ১০টি ইউনিয়নে ভোটকেন্দ্র ৭৯টি। ভোটার সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৮৬৮টি। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ৫০২ জন। মহিলা ভোটার ১ লাখ ১৯ হাজার ৩৬৬ জন। বুথ সংখ্যা ৫৫৯টি।

স্থানীয়রা ও পুলিশ জানান,  কেন্দ্রের মধ্যে ঝুঁকিপুর্ণ কেন্দ্র রয়েছে মোট ৭৯টি । তার মধ্যে অতিঝুঁকিপুর্ণ ৭৯ টি।

কেন্দ্রগুলো হলো, বেশি ঝুকিপুর্ণ মেঘনা উপকূলীয় চারটি ইউনিয়নের (উত্তর চরআবাবালি ও দক্ষিন চরআবাবিল এবং উত্তর  ও দক্ষিন চরবংশী ইউনিয়নে ৩০টি ভোটকেন্দ্র।

এদিকে রায়পুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার। তবে মামুনুর রশীদকে আওয়ামীলীগ থেকে সমর্থন দিলেও স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

অপরদিকে ভাইস-চেয়ারম্যান (পুরুষ) ২ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এডভোকেট মারুফ বিন জাকারিয়া সবচেয়ে জনপ্রিয়। শেষ মূহর্তে তারা ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। আর চষে বেড়াচ্ছেন গ্রামের পর গ্রাম।

এদিকে এ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচনে নিয়োজিত বিশেষ কমিটির এক সদস্য।

রোববার বিকেলে এ বিষয়ে রায়পুর উপজেলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভার গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

তারমধ্যে ব্যালেট বাক্স সঠিকভাবে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নির্বিঘ্নে নির্বাচনের সকল কার্যক্রম সুচারুরূপে করতে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তা প্রদান বিষয়ে ব্যাপক আলোচনা হয়।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…