গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

৪ নভেম্বরঃ ইতিহাসে আজকের এই দিনে

শীর্ষ সংবাদ ডেস্কঃ
নভেম্বর ৪, ২০২২ ৬:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ ৪ নভেম্বর, ২০২২, শুক্রবার। ১৯ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলিঃ
১৯১৮ – সাম্রাজ্যবাদী অস্ট্রিয়া-হাঙ্গেরি প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার এক সপ্তাহ বাকি থাকতে মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পন করে।

১৯৪৬ – জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়।

১৯৫৬ – সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আন্দোলন দমন করার জন্য সোভিয়েত সেনাবাহিনী হাঙ্গেরিতে প্রবেশ করে।

১৯৭২ – গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে গৃহীত হয়।

আরও পড়ুন-  মঠবাড়িয়ায় ব্যাবসায়ীর লাশ উদ্ধার

১৯৭৮ – শাহ সরকারের বিরুদ্ধে ইরানের মুসলিম জনগোষ্ঠির বিদ্রোহের মুখে শরীফ ইমামির সরকার পদত্যাগ করতে বাধ্য হয়।

১৯৯০ – ইরানী বিশিষ্ট গবেষক ডক্টর ফারার্মায অশুরি জাপানে প্রাকৃতিক কিছু বস্তুর মাঝে রশ্মি-বিরোধী গুণ-বৈশিষ্ট্য খুঁজে পেতে সক্ষম হয়েছিলেন।

১৯৯২ – ডেমোক্রেটিক পার্টির বিল ক্লিনটন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

জন্মঃ
১৫৭৫ গুইডো রেনি, তিনি ছিলেন ইতালীয় চিত্রশিল্পী।

১৬১৮ আওরঙ্গজেব, তিনি ছিলেন মুঘল সম্রাট।

১৮৮২ – সাহিত্যিক কাজী ইমদাদুল হক।

১৮৮৯ – ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু।

১৮৯০ ক্লাবুন্ড, তিনি ছিলেন জার্মান লেখক ও কবি।

১৯০৮ জোসেফ রটব্লাট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ ইংরেজ পদার্থবিদ ও শিক্ষাবিদ।

১৯১৬ ওয়াল্টার ক্রঙ্কিটে, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক, ভয়েস অভিনেতা ও প্রযোজক।

১৯২৫ ঋত্বিক ঘটক, বাংলাদেশী বংশোদ্ভূত ভারতীয় অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।

১৯৩৩ মাননীয় চার্লস কুয়েন কাও, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী চীনা বংশোদ্ভূত হংকং-এর পদার্থবিদ ও প্রকৌশলী।

১৯৪৬ লরা বুশ, তিনি আমেরিকার শিক্ষাবিদ ও ৪৫ তম ফার্স্ট লেডি।

১৯৫০ চার্লস ফ্রাইয়ের, তিনি আমেরিকান লেখক।

১৯৭১ তাবু, তিনি ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৮৪ আইলা ইউসুফ, তিনি নাইজেরিয়ান ফুটবলার।

১৯৮৫ মারকেল জান্সেন, তিনি জার্মান ফুটবলার।

মৃত্যুঃ
১৬৬৫ – বিজয়পুরের সুলতান মুহাম্মদ আদিল শাহ।

আরও পড়ুন-  ইমরান খানকে হত্যার সর্বোচ্চ চেষ্টা করেছিঃ হামলাকারী

১৭০২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন বেনবও, তিনি ছিলেন ইংরেজ এডমিরাল।

১৭৭১ – কবি ও সাংবাদিক জেমস মন্টোগোমারি।

১৮১৮ – ইংরেজ কবি উইলফেদ্ধড ওয়েন নিহত হন।

১৮৪৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফেলিক্স মেন্ডেলসহ্ন, তিনি ছিলেন জার্মান পিয়ানোবাদক, সুরকার ও পথপ্রদর্শক।

১৮৯৩ – পিয়ের টিরারড, তিনি ছিলেন ফ্রান্সের সুইস ফরাসি প্রকৌশলী ও রাজনীতিবিদ ও ৫৪ তম প্রধানমন্ত্রী।

১৯১৮ – উইলফ্রেড ওয়েন, তিনি ছিলেন ইংরেজ সৈনিক ও কবি।

১৯২১ – জাপানের প্রধানমন্ত্রী হারা তাকাশি টোকিওতে আততায়ীর দ্বারা নিহত হন।

১৯২৪ – গাব্রিয়েল ফাউরে, তিনি ছিলেন ফরাসি পিয়ানোবাদক, সুরকার ও শিক্ষাবিদ।

১৯৪৯ – ইরানের প্রধানমান্ত্রী আবদুল হোসেন নিহত হন।

১৯৯৫- ইসহাক রবিন চরমপন্থী এক ইসরাইলীর হাতে নিহত হন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইসরায়েলি জেনারেল, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।

১৯৯৫ – আফগান কবি ও সাংবাদিক নাদিয়া আঞ্জুমান।

১৯৯৭ – লেখক সাংবাদিক রণেশ দাশগুপ্তের মৃত্যু।

১৯৯৯ – ম্যালকম ডেঞ্জিল মার্শাল, তিনি ছিলেন বার্বাডোসে জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5793

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…