গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

চৌহালীতে জেলহত্যা দিবস পালিত

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ
নভেম্বর ৩, ২০২২ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

১৯৭৫ সালের ৩ নভেম্বর চার জাতীয় নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর জাতির ইতিহাসে ৩রা নভেম্বর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়। মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সাবেক উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানকে নির্মম ভাবে হত্যা করা হয় এই দিনে।

তারই অংশ হিসাবে আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরকারের সঞ্চালনে ও আ’লীগের সভাপতি মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয় ।

জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে পুস্পস্তবক অর্পন করা হয়। পুস্পস্তবক অর্পন শেষে জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

আরও পড়ুন-  দিনাজপুরে গৃহবধূকে ধর্ষণের মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

এসময় উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব হজরত আলী মাষ্টার, আ’লীগের সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি আবু নজির মিয়া, নুর মোহাম্মদ চৌধুরী সন্জু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক মাসুম শিকদার, আ’লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মাষ্টার, কোষাধ্যক্ষ নুরল আলম আনছারী, খাষকাউলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু ছাইদ বিদ্যুৎ, উমারপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বিএসসি, খাষপুকুরিয়ার ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু দাউদ সরকার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্যা রবিউল ইসলাম, সম্পাদক আরিফ সরকার ও ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম রেজা ও সম্পাদক মাইন উদ্দিন মোল্যা প্রমুখসহ সকল নেতৃবৃন্দ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5671

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…