গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যাঃ ৪ আসামির মৃত্যুদণ্ড, ১জনের কারাদণ্ড

Link Copied!

নারায়ণগঞ্জের ফতুল্লার লক্ষ্মীনগর এলাকায় সপ্তম শ্রেণির ছাত্রীকে (১১) সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার দায়ে ৪ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়া একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও আরেকজনকে মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই আদেশ দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আহম্মেদ জানান, দীর্ঘ শুনানির পর চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রবিউল, শুক্কুর, কামরুল হাসান ও আলী আকবর। এছাড়া যাবজ্জীবন প্রাপ্ত ডলি বেগম এবং খালাস পেয়েছেন নাসরিন বেগম। এদের মধ্যে রবিউল ও ডলি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

আরও পড়ুন- থানা-পুলিশ ফাঁড়িতে নষ্ট হচ্ছে কোটি টাকার গাড়ি

রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিব উদ্দিন জানান, ২০০৫ সালে ফতুল্লার বক্তাবলি ইউনিয়ন লক্ষ্মীনগর গ্রামের ১১ বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করে ধানক্ষেতে ফেলে যায় আসামিরা। এ ঘটনায় নিহতের বাবা আক্তার হোসেন বাদী হয়ে ৬ জনকে আসামি করে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন।

পরে দুই আসামি কামরুল ও রবিউল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২৯ জন সাক্ষীর মধ্যে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণশেষে আদালত আজ এ রায় ঘোষণা করে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…