গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা আজ

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

আজ বেলা সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে ইশতেহার প্রকাশ করা হবে। এতে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানটি পরিচালনা করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এই নির্বাচনে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সে হিসেবে এটি তার নেতৃত্বে প্রথমবারের মতো নির্বাচনি ইশতেহার ঘোষণা। এর আগে পঞ্চম থেকে নবম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দলের চেয়ারপারসন হিসেবে ইশতেহার ঘোষণা করতেন প্রয়াত বেগম খালেদা জিয়া।

২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নিলেও সে সময় কারাবন্দি থাকায় ইশতেহার ঘোষণা করেছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত দশম ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বর্জন করেছিল।

নির্বাচনি ইশতেহার প্রসঙ্গে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, বিএনপি সবসময়ই গণমানুষের দল এবং তৃণমূলকে শক্তিশালী করার পক্ষে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় আমরা সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করেছি। প্রাথমিকভাবে ৩১ দফা নিয়ে দেশব্যাপী বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কর্মসূচি পালন করা হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে এবং জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, দলের শীর্ষ নেতৃত্বের ভিশনের পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা ও প্রত্যাশার প্রতিফলন থাকবে এই ইশতেহারে। আমাদের লক্ষ্য হচ্ছে বাস্তবসম্মত, টেকসই ও জনকল্যাণমুখী পরিকল্পনার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখা।

জানা গেছে, বিএনপির এবারের ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবেশ এবং খতিব-ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানিসহ জনমুখী ইস্যুকে প্রাধান্য দেয়া হয়েছে।

নারী ও তারুণ্যের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে ইশতেহারের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে। এতে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে দাবি দলটির।

এদিকে আগামীকাল উত্তরাঞ্চলে দ্বিতীয় দফায় নির্বাচনি সমাবেশ করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল (শনিবার, ৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঠাকুগাঁওয়ে, দুপুর দেড়টায় নীলফামারীতে এবং আড়াইটায় দিনাজপুরের বিরামপুরে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি।

আর আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনের সামনে দলটির চূড়ান্ত নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হবে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5793

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…