গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির সমাবেশ চলছে

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
সেপ্টেম্বর ১৫, ২০২৩ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিসহ এক দফা দাবিতে নয়পল্টন কার্যালয়ের সামনে সমাবেশ করছে বিএনপির।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জুমার নামাজের আগে থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থল নয়াপল্টনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। অনেক নেতাকর্মী নয়াপল্টন সড়কে জুমার নামাজ আদায় করেন।

আরও পড়ুন-   ২০২৪ সালে রমজানের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

নয়াপল্টনে ভিআইপি সড়কে অস্থায়ী মঞ্চে চলছে বিএনপির সমাবেশ। যার কারণে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে এবং বিকল্প রাস্তায় যান চলাচল সচল রয়েছে। এছাড়া বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আশপাশে পুলিশসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়া মিন্টু বলেন, ‘আমার অবিলম্বে এই অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করব। এরপর নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব।’

সরকারকে উদ্দেশ করে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘ভালোয় ভালোয় পদত্যাগ করুন। এখনো সময় আছে। ডিসি-এসপি পোস্টিং করে লাভ হবে না। এদের দিয়ে বাংলাদেশে নির্বাচন করতে দেওয়া হবে না।’

সমাবেশের মঞ্চে উপস্থিতি আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন