গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

সাঘাটায় ভ্যান চালক হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

Link Copied!

গাইবান্ধার সাঘাটা উপজেলার পুটিমারী মহিষবাতান এলাকার ভ্যান চালক মজিবর রহমানকে হত্যাকারী আতিয়ার রহমান টিক্কা’র ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সাঘাটা উপজেলা ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সাঘাটার ভরতখালীতে সাঘাটা-গাইবান্ধা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে শতাধিক ভ্যান চালক সহ এলাকার শতশত নারী পুরুষ অংশ নেয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির গাইবান্ধা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, সাঘাটা উপজেলা ভুমিহীন সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, কৃষক নেতা সামছুল হক, সাঘাটা ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি সুজাউদৌলা সুজা, নিহত ভ্যান চালক মজিবর রহমানের মেয়ে মর্জিনা বেগম প্রমুখ।

আরও পড়ুন-   ভূরুঙ্গামারীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

বক্তারা ভ্যান চালক মজিবর হত্যার প্রতিবাদ এবং হত্যার সাথে জড়িত আতিয়ার রহমানকে গ্রেফতারসহ দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য, ভ্যানের চাকার নিচে পড়ে ছাগল আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ধনারূহা গ্রামের জনৈক আতিয়ার রহমানের পিটুনিতে অটোভ্যান চালক মজিবর রহমান (৬০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন