গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ভূরুঙ্গামারীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

Link Copied!

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা সদরে মাদকদ্রব্য হেরোইন বিক্রির সময় ৯৯৯ ফোন পেয়ে ৫৪ পুড়িয়া হেরোইনসহ শামছুল হক নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত শামছুল হক উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের হায়াত আলীর ছেলে এবং সে দীর্ঘদিন থেকে এলাকায় মাদকের ব্যবসা করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন-   বড়াইগ্রামে ৬ লক্ষ টাকার অবৈধ কীটনাশক জব্দ ও ধ্বংস

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাদক বিক্রি কালে স্থানীয় এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন করে জানায়। পরে ভূরুঙ্গামারী থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শামছুল হককে ৫৪ পুড়িয়া হেরোইনসহ আটক করে থানায় নিয়ে আসে।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন