গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
সেপ্টেম্বর ৬, ২০২৩ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

এশিয়া কাপের ফাইনালে ওঠার লক্ষ্যে সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের সুপার ফোর মিশন। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে বোলিংয়ে পাঠান অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ একাদশঃ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, শামিম হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ।

আরও পড়ুন-   সরকারি ৬ দপ্তর-সংস্থার শীর্ষ পদে রদবদল

পাকিস্তান একাদশঃ বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

এর আগে, শ্রীলঙ্কার সঙ্গে ৫ উইকেটে হেরে এশিয়া কাপ মিশন শুরু করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে গ্রুপ ‘বি’ থেকে সবার আগে সুপার ফোর নিশ্চিত করে টাইগাররা। আফগানিস্তানকে ৮৯ রানে বিধ্বস্ত করে শান্ত-মিরাজরা।

অন্যদিকে ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে নেপালকে ২৩৮ রানে হারিয়ে এশিয়া কাপ মিশন শুরু করে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে বৃষ্টির বাগড়ায় ভেসে যায়। ফলে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…