গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

সরকারি ৬ দপ্তর-সংস্থার শীর্ষ পদে রদবদল

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
সেপ্টেম্বর ৬, ২০২৩ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটসহ ছয় সরকারি দপ্তর-সংস্থার শীর্ষ পদে রদবদল আনা হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এই রদবদল এনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক হয়েছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ শহীদুল আলম।

আরও পড়ুন-   ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরানের বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তরের রেজিস্ট্রার (অতিরিক্ত সচিব) খন্দকার মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ আব্দুস সামাদকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

অন্যদিকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ মুনিম হাসানকে পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তরের রেজিস্ট্রার (অতিরিক্ত সচিব) করা হয়েছে।

আরও পড়ুন-   দিল্লিতে হাসিনা-মোদি বৈঠক শুক্রবার

এছাড়া জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) মহাপরিচালক হয়েছেন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নুরুন নাহার হেনা।

আর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ হারুন অর রশিদকে সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) করা হয়েছে।

অন্য আদেশে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সালেহ আহমদ মোজাফফরকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…