গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

দিনাজপুরে শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত

দিনাজপুর, সংবাদদাতাঃ
আগস্ট ৫, ২০২৩ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র আধুনিক ক্রীড়াঙ্গনের প্রবর্তক আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতি চারণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ আগস্ট) সকাল ১০ টায় জেলা প্রশাসকের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও স্মৃতি চারণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইকবালুর রহিম এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জাম মিতা।

আরও পড়ুন-   রামগড়ে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ মোকাদ্দেস হোসেন, কেবিএম কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মাওঃ আব্দুল গফুর, জেলা আইনজীবী সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আলম বাবুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

আলোচনা সভা ও স্মৃতি চারণ অনুষ্ঠান শেষে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিনে জেলা প্রশাসকের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠান, যুব অনুদানের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…