গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রামগড়ে ৪৩ বিজিবি’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রামগড়, খাগড়াছড়ি সংবাদদাতাঃ
জুলাই ৩১, ২০২৩ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

গৌরব আর সাফল্যের ২১ বছর পার করেছে খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি।

সোমবার (৩১ জুলাই) ভোর থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বাদ ফজর ব্যাটালিয়ন সদর মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় ও রেজিমেন্টাল পতাকা উত্তোলন শেষে ৯টায় অনুষ্ঠিত হয় বিশেষ দরবার। দুপুরে জোন সদর হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকীর বিশালাকৃতির কেঁক কাটা হয়।

এসময় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন, বিএএমএস, এনডিসি, পিএসসি, জি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল এস এম মোর্শেদ সরওয়ার, এএফডব্লিউসি, পিএসসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, গুইমারা।

আরও পড়ুন-   উলিপুরে খাদ্য বান্ধব কর্মসূচির কার্ডে নয়ছয়

এতে আরো উপস্থিত ছিলেন কর্নেল মোহাম্মদ আব্দুল মালেক, ২৩ বিজিবি জামিনীপাড়া জোন অধিনায়ক লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম, ৪০ বিজিবি খেদাছড়া জোন অধিনায়ক লেঃ কর্নেল সোহেল আহমদ, ৩ ফিল্ড আর্টিলারি সিন্দুকছড়ি সেনা জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, ১৫ ফিল্ড আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম মঞ্জুরুল কবির, ২৬ ফিল্ড আর্টিলারি লক্ষিছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রাশেদুজ্জামান রাশেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন,  রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, রামগড় জোন এডি রাজু আহম্মেদ, পৌর মেয়র মোঃ রফিকুল আলম (কামাল), রামগড় থানার ওসি (তদন্ত) ফকরুল ইসলাম সহ বিভিন্ন সামরিক, বে-সামরিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিকেলে জোন সদরে প্রীতি ফুটবল ম্যাচ ও রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠাযজ্ঞ।

২০১৬ সালের সেপ্টেম্বর থেকে রামগড়ে যাত্রা শুরু করে ৪৩ বিজিবি ব্যাটালিয়ন। এর আগে ২০০২ সাল থেকে ২০১৬ সালের আগস্ট মাস পর্যন্ত নওগায় দায়িত্ব পালন করে ৪৩ বিজিবি ব্যাটালিয়ন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…