গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

কশীগঞ্জে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

Link Copied!

জামালপুরের বকশীগঞ্জে মান্না মিয়া (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মান্না মিয়া ঘাসির পাড়া মন্ডল বাড়ী এলাকার কৃষক আছলাম মিয়ার ছেলে।

রবিবার (৩০ জুলাই) সকালে বগারচর ইউনিয়নের ঘাসির পাড়া মন্ডল বাড়ী গ্রামে ওই যুবকের নিজ বাড়ির পাশের একটি গাছের সঙ্গে ঝুলে থাকা মরদেহটি উদ্ধার করা হয়।

মান্নার বড় ভাই আমির হোসেন জানান, শনিবার রাত ১০ টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায় মান্না মিয়া। রাত ১২ টার দিকে তার বাবা আছলাম মিয়া মান্নাকে তার বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি করে আবার ঘুমিয়ে যান।

ভোরে স্থানীয় মসজিদের ইমাম মোতালেব হোসেন নামাজ পড়তে গিয়ে গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে গ্রামবাসী বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন-   উলিপুরে খাদ্য বান্ধব কর্মসূচির কার্ডে নয়ছয়

খবর পেয়ে দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী ও বকশীগঞ্জ থানার ওসি মোঃ সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মান্নার ভাই আমির হোসেন জানান, তিন দিন আগে তাদের প্রতিবেশি সোনা মিয়ার ছেলে শফিকুল ইসলামের সঙ্গে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মান্না মিয়ার ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে শফিকুল ইসলাম মান্না মিয়াকে দেখে নেওয়ার হুমকি দেন। এর তিন দিন পর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ পাওয়া যাওয়ায় সন্দেহের সৃষ্টি হয়েছে।

বকশীগঞ্জ থানার ওসি মোঃ সোহেল রানা জানান, মরদেহটি উদ্ধারের জামালপুর মর্গে পাঠানো হয়েছে। কিভাবে এই মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…