গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

কুড়িগ্রামে জব ফেয়ারে চাকরি হলো শতাধিক বেকারের

Link Copied!

কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত জব ফেয়ার ও বিভিন্ন প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে শতাধিক চাকরি প্রত্যাশী বেকারকে চাকরি দিয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে টিটিসি চত্বরে এই মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাফর আলী।

পরে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক মোঃ সাইদুল আরীফ এর সভাপতিত্বে এক আলোচনাসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আইনুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক প্রমুখ।

আরও পড়ুন-   রাণীনগরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫

কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আইনুল হক জানান, অর্থ মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সহযোগিতায় পরিচালিত স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম নামে প্রকল্পের আওতায় চার মাসব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা এই তাৎক্ষণিক চাকরির সুযোগ পাচ্ছেন।

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে, প্রাণ আরএফএল, এবি ইঞ্জিনিয়ারিং, ইউনিক ইন্টরিয়ার, রংপুর ফাউন্ডি লিমিটেড, বিক্রমপুর প্লাস্টিক লিমিটেড, ম্যাটাডোর গ্রুপ, পারটেক্স গ্রুপ।

টিটিসি সূত্রে জানা যায়, সুইং মেশিন অপারেশন, আইটি সাপোর্ট সার্ভিস, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেইনটেনেন্স, ওয়েল্ডিং ও কনজুমার ইলেকট্রনিক্স ট্রেডে ৫০০ প্রশিক্ষণার্থীর মধ্যে এর আগে দুই শতাধিক প্রশিক্ষণার্থীর চাকরি হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…