গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রাণীনগরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫

রাণীনগর, নওগাঁ সংবাদদাতাঃ
জুলাই ২৪, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর রাণীনগরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে হুমাইরা খাতুন (৪) নামের এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্ততে আরও ৫ জন।

সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু হুমাইরা খাতুন (৪) জেলার ধামইরহাট উপজেলার চৌঘাট গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। আহতরা হলেন- উপজেলার লোহাচুড়া গ্রামের সিএনজি চালক লেবু হোসেন (৫০), মোটরসাইকেল চালক মোয়াজ্জেম হোসেন (৫২), গুয়াতা এলাকার মোসারব হোসেন (২৮), কালীগ্রামের সাব্বির (১৬) ও সাব্বিরের মা সালমা (৪৫)।

আরও পড়ুন-   ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন আরেকজন

বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সকালে সিএনজিটি যাত্রী নিয়ে আবাদপুকুর থেকে রাণীনগর আসছিল। একই সঙ্গে মোটরসাইকেলটিও রাণীনগরের অভিমূখে রওনা দেয়। পথে মধ্যে রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া জোড়া ব্রিজ এলাকায় পৌঁছালে সিএনজি একটি ব্রিজ দিয়ে এবং মোটরসাইকেল অপর ব্রিজ দিয়ে সড়কে নামার সময় সংঘর্ষ বাঁধে। এ সময় সিএনজিটি যাত্রী নিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। আর মোটরসাইকেল চালক সড়কে ছিটকে পড়েন।

এতে সিএনজির যাত্রী, চালকসহ ৫ জন ও মোটরসাইকেল চালক আহত হন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে গুরুতর আহত সিএনজি চালক লেবু, সিএনজির যাত্রী শিশু হুমাইরা ও মোটরসাইকেল চালক মোয়াজ্জেমের অবস্থা আশঙ্কাজনক হলে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু হুমাইরা মারা যায়। আর উন্নত চিকিৎসার জন্য সিএনজি চালক লেবু ও মোটরসাইকেল চালক মোয়াজ্জেমকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…