গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

আমেরিকা বলেছে তত্ত্বাবধায়ক নিয়ে তাদের মাথাব্যথা নেইঃ কাদের

Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমেরিকা বলে গেছে যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। তারা বলেছে, সংবিধান মেনেই সেদেশের বাংলাদেশে নির্বাচন হবে।

বুধবার (১৯ জুলাই) তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার আগে এক সমাবেশে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতারা অকথ্য ভাষায় কথা বলছে। তাদের আশা পূরণ হয়নি। শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে হবে–এটাই তাদের জ্বালা।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতারা আশার মালা গেঁথে বসেছিল কখন আসবে ইইউ, আমেরিকা। কিন্তু তাদের কথা শুনে বিএনপি নেতাদের আনন্দ ম্লান হয়ে গেছে।

আরও পড়ুন-   নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, দিনমজুরের মৃত্যু

বিএনপি নেতাদের নির্বাচনে আসার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, মানসম্মান রাখতে চাইলে আন্দোলন ছেড়ে নির্বাচনে আসুন। না-হলে বাংলাদেশের মানুষ আপনাদের মানসম্মান রাখবে না। আগামী জাতীয় নির্বাচনে বাধা দেয়ার ক্ষমতা কারো নেই। বিএনপি যদি বাধা দিতে আসে, জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

জনতার ঢল দেখতে বিএনপি নেতাদের সাতরাস্তায় আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আজ ঢাকাবাসী বলে দিয়েছে তারা শেখ হাসিনাকেই চায়।

কাদের বলেন, পদ্মা সেতু, মেট্রোরেল উন্নয়ন তাদের সহ্য হয় না। এসব দেখে তারা বুঝে ফেলেছে নির্বাচনে কী হবে। পরাজয়ের কথা ভেবেই তাদের মন খারাপ। তাই পদযাত্রা থেকে হামলা করে, ককটেল মারে। রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তাদের প্রতিহত করার আহ্বান জানান তিনি।

এ সময় নিজ দলের নেতাকর্মীদের মাথাগরম না করারও আহ্বান জানান কাদের।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…