গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ডেঙ্গুতে এ বছরের সর্বাধিক মৃত্যু

Link Copied!

রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এটি একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। তাদের নিয়ে এবছর এ রোগে মৃতের সংখ্যা বেড়ে হলো ১১৪ জন।

সোমবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে যে ১৫৮৯ জন রোগী ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ঢাকায় ৮৪৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৭৪২ জন। তাদের নিয়ে এবছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২ হাজার ৪৬৭ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫ হাজার ৪৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকায় বর্তমানে ৩ হাজার ৩৪৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৯৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

আরও পড়ুন-   মাহফুজ আহমেদের নতুন চমক ‘অদৃশ্য’

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২২ হাজার ৪৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৪ হাজার ৬৯৭ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৭ হাজার ৭৭০ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৯১২ জন। ঢাকায় ১১ হাজার ২৬৩ এবং ঢাকার বাইরে ৫ হাজার ৬৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ বছর ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, মৃত্যু হয়েছিল ৩৪ জনের। জুলাইয়ের প্রথম ১২ দিনেই সেই সংখ্যা পেরিয়ে গেছে।

১৭ জুলাই পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৭ হাজার ৪৮৯, আর মারা গেছেন ৬৭ জন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত বছর ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে রেকর্ড ২৮১ জনের মৃত্যু হয়

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…