গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মাহফুজ আহমেদের নতুন চমক ‘অদৃশ্য’

Link Copied!

মিডিয়া থেকে দীর্ঘ বিরতির পর রাজকীয় বেশে আবারও পর্দায় ফিরেছেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। ইন্ডাস্ট্রিতে ফিরে এসেই একের পর এক দিচ্ছেন নতুন চমক।

দীর্ঘ বিরতির পর শুরুটা হয়েছিল কোরবানি ঈদে মুক্তি পাওয়া ‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে। দর্শকদের ভালোবাসায় নাম লেখাতে পেরেছেন ব্যবসাসফল সিনেমার তালিকায়।

রূপালি পর্দা কাঁপিয়ে এবার তিনি চমক নিয়ে আসছেন ওটিটি প্ল্যাটফর্মে। কাজ শুরু করেছেন নতুন সিরিজ ‘অদৃশ্য’-তে। এ সিরিজে মাহফুজের বিপরীতে দেখা যাবে অপি করিমকে।

আরও পড়ুন-   কুড়িগ্রামে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি

জনপ্রিয় এ জুটি এক সময় টিভি পর্দা কাঁপিয়েছে। এবার তাদের সে রসায়ন দেখা যাবে ওটিটিতে। মাহফুজের ক্ষেত্রে ওটিটিতে প্রথম কাজ হলেও অপির এ প্ল্যাটফর্ম নতুন নয়। অপির প্রথম কাজ ছিল অমিতাভ রেজার সিরিজ ‘ঢাকা মেট্রো’।

‘অদৃশ্য’ নামের সিরিজটি নির্মাণ করছেন সাফায়েত মনসুর রানা। এর মধ্যেই সিরিজটির অর্ধেক কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে নতুন এ সিরিজটি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…