গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

তিস্তায় নৌকাডুবি, ৩ কৃষক নিখোঁজ

Link Copied!

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীতে নৌকাডুবিতে ৩ জন কৃষক নিখোঁজ হয়েছেন।

আজ রবিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে হাতীবান্ধা উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের দুবনী হাজীরমোরের পশ্চিম পাশে তিস্তা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন- হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের ফজলু মিয়া (৬০), আহেদুল ইসলাম (৫৮) ও শফিকুল ইসলাম (৫৫)।

আরও পড়ুন-   মাকে মারধর করায় বাবাকে ছুরিকাঘাতে হত্যা

প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ জন শ্রমিক একটি ডিঙি নৌকায় কাজের উদ্দেশে তিস্তা নদী পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় মাঝ নদীতে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে অনেকেই সাঁতরে পাড়ে উঠলেও তিনজন নিখোঁজ রয়েছেন।

জানা যায়, খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরী দল কাজ শুরু করছে।

এ তথ্য নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম পুলিশ জানিয়েছে, একটি নৌকায় ১০ কৃষক তিস্তার চরে যাচ্ছিলেন। নদীর মাঝখানে প্রবল স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। সেসময় স্থানীয়রা দ্রুত অন্য একটি নৌকা নিয়ে এসে ৭ জনকে উদ্ধার করেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ