গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

মাকে মারধর করায় বাবাকে ছুরিকাঘাতে হত্যা

তাড়াশ, সিরাজগঞ্জ সংবাদদাতাঃ
জুলাই ৯, ২০২৩ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক কলহের জের ধরে ছেলের ছুরিকাঘাতে তোফাজ্জল মণ্ডল (৪৫) নামে এক ব্যক্তি শনিবার (৮ জুলাই) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনার পর থেকে নিহতের ছেলে বাবু মণ্ডল (১৮) পলাতক রয়েছেন।

নিহত তোফাজ্জেল উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামে জমির মন্ডলের ছেলে।

এর আগে গত শুক্রবার (৭ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন-   পৃথিবীর সঙ্গে সমানতালে এগিয়ে যাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

রবিবার (৯ জুলাই) দুপুরে সগুনা ইউপির সদস্য সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তোফাজ্জেলের দু’জন স্ত্রী রয়েছে। প্রথম স্ত্রী মোছাঃ রেজদা খাতুনের সাথে মাঝে মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এর জের ধরে গত শুক্রবার (৭ জুলাই) প্রথম স্ত্রীকে মারপিট ও ছুরি দিয়ে পায়ে আঘাত করেন। এ সময় পাশের ঘরে থাকা ছেলে বাবু মন্ডল ওই ছুরি দিয়ে তার বাবার পেটে সজোরে আঘাত করলে তোফাজ্জেল গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় পরিবারের লোকেরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতাল নিয়ে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৮ জুলাই) রাতে তিনি মারা যান।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শুক্রবার রাতে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে তোফাজ্জল নিহত হয়েছেন। নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত শুরু করা হয়েছে। নিহতের ছেলে বাবু পলাতক রয়েছে বলে জানান তিনি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…