গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

গাইবান্ধায় ২কেজি গাঁজাসহ আটক- ১

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী চলমান অভিযান পরিচালনা চলাকালে আড়াই কেজি গাঁজাসহ মোঃ মিজানুর রহমান (৪০) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মিজানুর রহমান কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার দক্ষিণ ছাট গোপালপুর (ছলদিপুরী) গ্ৰামের মৃত ছামসুল হক খন্দকার পুত্র।

শনিবার (৮ জুলাই) গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোরের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন-   পুকুরে গোসল শেষে সবাই পাড়ে উঠলেও জীবন উঠলো রক্তাক্ত লাশ হয়ে

থানা সুত্রে জানাযায়, এসআই সঞ্জয় কুমার সাহার নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করেন। এসময় ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা বগুড়াগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চলকালে আটক মিজানুর রহমানের আচরণে সন্দেহ হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসের বাম পার্শ্বে লকারের ভিতরে একটি নীল রংয়ের প্লাস্টিকের ব্যাগের ভিতর তিনটি পলিথিনের পোটলায় ২কেজি ৫০ গ্রাম গাঁজা থাকার কথা স্বীকার করে।

পরে মিজানুরের দেয়া তথ্যমতে ২কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার উপ পরিদর্শক সঞ্জয় কুমার সাহা জানান উক্ত ঘটনার গোবিন্দগঞ্জ থানার মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…