গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

পুকুরে গোসল শেষে সবাই পাড়ে উঠলেও জীবন উঠলো রক্তাক্ত লাশ হয়ে

চুয়াডাঙ্গা সংবাদদাতাঃ
জুলাই ৮, ২০২৩ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস গ্রামে পুকুরে গোসল করতে নামা জীবন কুমার বদি (১৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে মাথায় আঘাত করে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলার রায়লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জীবন কুমার বদি যশোরের চৌগাছা উপজেলার পুরোপাড়া গ্রামের শ্রী বিকাশ কুমারের ছেলে। সে চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই শিশুকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন-   মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পে আগুন

আটককৃতরা হলেন, একই গ্রামের বশির উদ্দীনের ছেলে শাকিল হোসেন (১৫) ও সমির হোসেনের ছেলে সিয়াম হোসেন (১৪)।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে জীবন কুমার বদি উপজেলা আইলহাঁস ইউনিয়নের রায়লক্ষ্মীপুর গ্রামে খালা সুচরিতার বাড়িতে বেড়াতে আসে। শনিবার সকালে মুষলধারায় বৃষ্টি হওয়ায় খালাতো ভাই সৌরভের সঙ্গে ফুটবল খেলতে যায় শিশু জীবন। খেলা শেষে এলাকার ছেলেদের সঙ্গে আইলহাঁস-রায়লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামে। এ সময় হঠাৎ দূর থেকে দুর্বৃত্তরা ইট ছুড়লে শিশু জীবনের মাথায় লাগে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে জীবন মারা যান।

আরও পড়ুন-   লাখ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য ‘ফাঁস’

আলমডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, শনিবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, গোসল করে অন্যান্য শিশুরা পুকুর থেকে উঠে আসলেও জীবন না ওঠায় খোঁজাখুঁজি করা হয়। পরে পুকুরের পানিতে ভেসে ওঠে তার মরদেহ। শিশুটির মাথায় আঘাতের চিহ্ন আছে। এ ঘটনায় দুই শিশুকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…